রক্তের ওপর বসে প্রধানমন্ত্রীর পিঠা উত্সব: মোশাররফ
| আপডেট: ১৫:২০, জানুয়ারি ২৫, ২০১৪
বিএনপির
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, গণতন্ত্রকামী
মানুষের রক্তের ওপর বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিঠা উত্সব করছেন।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করে ।
বিএনপির এই নেতা বলেন, ‘গত তিন মাসে সারা দেশে গণতন্ত্রকামী মানুষ কীভাবে রক্ত দিয়েছে, শেখ হাসিনা তা দেখছেন না। সেই রক্তের ওপর বসে তিনি পিঠা উত্সব করছেন। “স্বৈরাচারী” শেখ হাসিনার হাত থেকে দেশ ও গণতন্ত্র রক্ষা করতে কঠোর আন্দোলন প্রয়োজন।’ তিনি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আন্দোলনের শপথ নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
খন্দকার মোশাররফ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এখন যে সরকার ও সংসদ, তা অদ্ভুত, অস্বাভাবিক। এখানে কোনো বিরোধী দল নেই। বলা হচ্ছে, জাতীয় পার্টি বিরোধী দল, কিন্তু ওই পার্টির নেতা এইচ এম এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে। অনেকেই মন্ত্রী হয়েছেন। এমন অদ্ভুত সরকার ও সংসদের নজির পৃথিবীর আর কোথাও নেই।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এম এ সালাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মনির হোসেন।

No comments:
Post a Comment