জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

নারীর গায়ে হাত তোলে কাপুরুষ

অনলাইন ডেস্ক | আপডেট: ১৪:০৮, জানুয়ারি ৩১, ২০১৪
চলচ্চিত্রে নারী চরিত্রেও অভিনয় করেছেন আমির খাননারীর গায়ে হাত তোলে কাপুরুষ। বলিউড তারকা আমির খান এমনটিই মনে করেন। তাঁর মতে, নারীর প্রতি সহিংসতা রুখতে প্রথমে পুরুষকে বদলাতে হবে।
সম্প্রতি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ নামের একটি কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন আমির খান।
ভিডিও বার্তায় আমির খান বলেন, ‘আমি মনে করি, নারীর প্রতি সহিংসতা ঠেকাতে আগে আমাদের নিজেদের বদলাতে হবে। নারীর গায়ে হাত তোলা পৌরুষ নয়, বরং এটা কাপুরুষতা।’
নারীর অধিকার রক্ষায় এ বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হবে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ নামের অভিযান। দিনটিতে বিশ্বের ২০৭টি দেশে সমাবেশ, শোভাযাত্রা ও নৃত্যানুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হবে।
‘ওয়ান বিলিয়ন রাইজিং’ কর্মসূচির প্রতিষ্ঠাতা হচ্ছেন যুক্তরাষ্ট্রের নাট্যকার ও বিখ্যাত নারীবাদী কর্মী ইভ এনসলার।
অভিযানের অংশ হিসেবে এক বিলিয়ন (১০০ কোটি) মানুষকে সহিংসতার বিরুদ্ধে অপর এক বিলিয়ন নারীর পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এই ১০০ কোটি নারী বিশ্বের মোট নারীর এক-তৃতীয়াংশ, যাঁরা তাঁদের জীবদ্দশায় হয় ধর্ষণ না হয় মারধরের শিকার হবেন।

No comments:

Post a Comment