ইজতেমায় ইবাদতে মশগুল মুসল্লিরা
|
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। ময়দানে উপস্থিত মুসল্লিরা ইবাদতে মশগুল রয়েছেন। চলছে জিকির-আজকার ও বয়ান।
ইজতেমার
বয়ান-মঞ্চের মুরব্বি জানান, ফজরের নামাজের পর থেকে এখন পর্যন্ত বিশ্ব
তাবলিগের মুরব্বি পাকিস্তানের মাওলানা আবদুল ওয়াহাব বয়ান করছেন।
গতকাল শুক্রবার রাতে এশার নামাজের পর থেকেই অধিকাংশ মুসল্লি নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ ও জিকির-আজকারের মধ্যে দিয়ে অতিবাহিত করেছেন।
প্রতিটি
খিত্তায় মুসল্লিদের তাবলিগের মূল বিষয়বস্তু, সুফল ও ধর্মীয় আদেশের
ব্যাপারে তালিম দেওয়া হয়। তালিম দেন প্রতিটি খিত্তার জিম্মাদার।
টঙ্গী
সরকারি হাসপাতালের ইজতেমা বিশেষ স্বাস্থ্য বিভাগ থেকে চিকিত্সক শাকিল
হোসেন আজ সকালে জানান, গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ১০৩ জন
মুসল্লিকে চিকিত্সা দেওয়া হয়েছে। এঁদের বেশির ভাগই ঠান্ডাজনিত রোগে
আক্রান্ত। তা ছাড়া ২২ জন মুসল্লি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত দুদিনে এখন
পর্যন্ত দুজন মুসল্লির মৃত্যু হয়েছে।
No comments:
Post a Comment