জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

হাসিনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

হাসিনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | আপডেট
প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অভিনন্দন জানানোর পাশাপাশি দুদেশের পারস্পরিক উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করা এবং দুুদেশের মধ্যে কার্যকর সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন নাজিব রাজাক।

No comments:

Post a Comment