নাটকীয় জয়ে সিরিজ বাঁচাল পাকিস্তান
| আপডেট: ২২:০৪, জানুয়ারি ২০, ২০১৪
৫ উইকেটে ১৩৩ রান নিয়ে আজ পঞ্চম দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। গতকালের মতো আজও মন্থর গতির ব্যাটিং অব্যাহত রেখেছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। শেষ ১৬.৪ ওভারে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ১৯ রান। শেষ পর্যন্ত তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১৪ রানে।
ততক্ষণে পাকিস্তানের সামনে দাঁড় হয়ে গেছে ৩০২ রানের দুরূহ লক্ষ্য। এই রানটা করার জন্য পাকিস্তানি ব্যাটসম্যানদের হাতে ছিল মাত্র ৫৯ ওভার। জয়ের জন্য ওভারপ্রতি পাঁচের বেশি রান সংগ্রহের চ্যালেঞ্জটা ইতিবাচকভাবেই গ্রহণ করেছিল মিসবাহ বাহিনী। যদিও শুরুটা খুব একটা ভালো হয়নি পাকিস্তানের। স্কোরবোর্ডে মাত্র ৪৮ রান জমা হতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার আহমেদ শেহজাদ ও খুরাম মনজুর। দলীয় ৯৭ রানের মাথায় অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানও আউট হওয়ার পরে হয়তো জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন অনেক পাকিস্তান সমর্থক। কিন্তু চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ান সরফরাজ আহমেদ ও আজহার আলি। দলীয় ১৮৬ রানের মাথায় সরফরাজ আউট হওয়ার পর শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক মিসবাহ। পঞ্চম উইকেটে আজহারের সঙ্গে জুটি বেঁধে গড়েন ১০৯ রানের ম্যাচ জেতানো জুটি। জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকার সময় আউট হন আজহার। তার আগে অবশ্য ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতকটা পূর্ণ করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর ৭২ বলে ৬৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিসবাহ।
No comments:
Post a Comment