জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

চার সাংসদের শপথ

রংপুর-৬ আসনে উপনির্বাচন ২০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০২:১৩, জানুয়ারি ২০, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
রংপুর-৬ আসনের উপনির্বাচন আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গতকাল রোববার নির্বাচন কমিশন এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জানুয়ারি সোমবার, মনোনয়নপত্র বাছাই হবে ২৮ জানুয়ারি মঙ্গলবার এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ফেব্রুয়ারি সোমবার।
এ আসনে জয়ী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গোপালগঞ্জ-৩ আসনেও জয়ী হয়েছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রংপুর-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।
চার সাংসদের শপথ: দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আরও চারজন সাংসদ গতকাল শপথ নিয়েছেন। তাঁরা হলেন দিনাজপুর-৪ আসনে বিজয়ী আবুল হাসান মাহমুদ আলী, গাইবান্ধা-১ আসনে বিজয়ী মনজুরুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনে নির্বাচিত ইউনুস আলী সরকার ও লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচিত এম এ আউয়াল। সংসদের শপথকক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথ পড়ান।
৫ জানুয়ারি সংসদ নির্বাচনের দিনে সহিংসতার কারণে এসব আসনের কিছু কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। স্থগিত এসব কেন্দ্রে ১৬ জানুয়ারি ভোট গ্রহণ করা হয়। একই দিনে আরও তিনটি আসনের স্থগিত হওয়া কেন্দ্রগুলোতেও ভোট নেওয়া হয়।

No comments:

Post a Comment