সুনন্দাকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হয়?
আপডেট: ০০:০১, জানুয়ারি ২৪, ২০১৪
| প্রিন্ট সংস্করণ
সুনন্দা পুশকারকে ‘উদ্দেশ্য-প্রণোদিতভাবে বিষ প্রয়োগের’ সম্ভাব্যতার
বিষয়টি নাকচ করে দিয়েছে দিল্লির পুলিশ। তার পরও বেশ কিছুদিন ধরে তাঁকে বিষ
প্রয়োগ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্তের জন্য এই
মামলা দিল্লি পুলিশের অপরাধ বিভাগে স্থানান্তর করা হয়েছে।
ভারতের মানবসম্পদবিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দার (৫২) মরদেহ ১৭ জানুয়ারি দিল্লির একটি বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার করা হয়। পাকিস্তানি এক নারী সাংবাদিকের সঙ্গে স্বামী শশীর সম্পর্ক রয়েছে অভিযোগ করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
পুলিশ কর্মকর্তারা গত বুধবার জানান, সুনন্দাকে খুন করা হয়েছে—‘এই মুহূর্তে’ এ ধরনের অভিযোগ বাতিল করা হয়েছে। সঠিক বিষয়টি উদ্ঘাটনের প্রক্রিয়া চলছে। চূড়ান্ত বিষয়টি জানতে কয়েক মাস সময় লাগতে পারে। সুনন্দার শরীরে বেশ কিছুদিন ধরে বিষ প্রয়োগ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একজন কর্মকর্তা জানান, সুনন্দাকে জোর করে বিষ পান করানো হয়েছে—এমন কোনো আলামত পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমস।

No comments:
Post a Comment