- সড়ক দুর্ঘটনা
কাপাসিয়ায় ছাত্রী নিহত, আশুলিয়ায় ১০ পুলিশ আহত
| আপডেট: ০২:৩১, জানুয়ারি ২০, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
গাজীপুরের
কাপাসিয়া উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
একই দিন ঢাকার আশুলিয়ার নবীনগরে এক কর্মকর্তাসহ পুলিশের ১০ সদস্য আহত
হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও কাপাসিয়া থানার পুলিশ জানায়, উপজেলার ভেঙ্গুরদী এলাকার তমিজ উদ্দিনের মেয়ে শামীমা আক্তার (১৬) সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশায় করে টোক এলাকা থেকে উপজেলা সদরে যাচ্ছিল। পথে তরগাঁও সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা শামীমা ও চালক গুরুতর আহত হন।
তাঁদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শামীমাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত।
এদিকে গতকাল রাতে পাহারার জন্য শিল্প পুলিশ আশুলিয়া জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব বেশ কয়েকজন কনস্টেবল নিয়ে পিকআপ ভ্যানে করে শ্রীপুর থেকে সাভার যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি নবীনগর এলাকায় পৌঁছলে একটি বাস পেছন দিক থেকে এটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় ভ্যানে থাকা ওই কর্মকর্তাসহ পুলিশের ১০ সদস্য আহত হন। পরে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে এএসআই মাহবুব, কনস্টেবল উজ্জ্বল ও মেহেদিকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কনস্টেবল জনাতন, শরীফুল, বাদশা, সানিউরসহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:
Post a Comment