জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

The Galaxy S II Duos on the morket

গ্যালাক্সি এস ডুয়োস

বাজারে গ্যালাক্সি এস ডুয়োস ২

অনলাইন ডেস্ক | আপডেট
দেশের বাজারে স্যামসাং নিয়ে এল গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ডুয়োস ২। দুই সিম সুবিধার
এ স্মার্টফোনটি গ্যালাক্সি এস ডুয়োসের পরবর্তী সংস্করণ।
গ্যালাক্সি এস ডুয়োস ২ এ রয়েছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর।   চার ইঞ্চি মাপের ডব্লিউভিজি স্ক্রিনের ফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।
১৫০০ এমএইচ ব্যাটারি সুবিধার স্মার্টফোনটিতে সংযোগ ফিচারগুলোর মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, ইডিজিই, জিপিআরএস এবং থ্রিজি। গ্যালাক্সি এস ডুয়োস ২ এর ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি ছাড়াও মাইক্রোএসডি এর সাহায্যে আরো অতিরিক্ত ৬৪ গিগাবাইট মেমোরি ব্যবহার করা সম্ভব।
গ্যালাক্সি এস ডুয়োস ২ পাওয়া যাচ্ছে সাদা ও কালো দুটি রঙে।
এস ডুয়োস স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৯০০ টাকা। গ্রাহকরা এই ফোনটি মাসিক চার হাজার ৬৩৩ টাকায় তিন মাসের কিস্তিতে কেনার সুযোগ পাবেন।