মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণের শিকার হওয়া এক কিশোরীর ‘আত্মহত্যা’র
ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ
ধারায় মামলা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সালমা
মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক
রিটের প্রাথমিক শুনানি শেষে এই অন্তর্বর্তী আদেশ দেন।
আদেশে শ্রীনগর থানার ওসিকে ১০ দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনার ব্যাখ্যা জানাতে ২ এপ্রিল তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ‘শ্রীনগরে অপমানের জ্বালা সইতে না পেরে ধর্ষিতার আত্মহত্যা’ শিরোনামে একটি সাপ্তাহিকে প্রতিবেদন ছাপা হয়। এর ভিত্তিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করেন মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ’ এর দুই আইনজীবী। আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
আদেশে ওই ঘটনা তদন্তে সাত দিনের মধ্যে বেসামরিক কর্মকর্তা দিয়ে একটি কমিটি গঠন করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া। আর ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
একই সঙ্গে ওই ঘটনায় আইনগত পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা ও মামলা দায়েরের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা হবে না, জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, শ্রীনগর থানার থানার ওসিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

No comments:
Post a Comment