|
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৪
সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে এবং উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার নিবন্ধসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে ছবি যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন এবং যত ইচ্ছে ছবি প্রতিযোগিতায় দিতে পারবেন। ছবি অবশ্যই নিজের তোলা হতে হবে এবং নিজে আপলোড করতে হবে। যেকোনো সময়ে ধারণ করা হোক, ছবিগুলো আপলোড করতে পারবেন। ছবি আপলোডের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০১৪। শীর্ষ বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার। ছবি আপলোডের ঠিকানা: https://commons.wikimedia.org/wiki/COM:BNWPC14