এ সরকার পাঁচ বছরই থাকবে: হাছান মাহমুদ
| আপডেট: ১৩:২৪, জানুয়ারি ১৯, ২০১৪
হাছান
মাহমুদ বলেন, এই সংসদ নির্বাচন হয়েছে পাঁচ বছরের জন্য। সাংবিধানিক রীতি
অনুযায়ী এ সরকার পাঁচ বছরই থাকবে। তিনি বলেন, বিগত আড়াই বছরে
বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস ও নৈরাজ্যের পাশাপাশি আরেকটি কাজ করেছে, তা
হলো বিদেশিদের দুয়ারে ধরনা দেওয়া। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টসহ তাদের
সেই বিদেশি বন্ধুরাও বলছেন, জামায়াত-হেফাজত থেকে দূরে থাকতে। ‘বিএনপির
প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের কথা না শুনলেও বিদেশিদের কথা শুনবেন।’
সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘যারা পেট্রলবোমা ও নাশকতা করে মানুষ মারে, তারা কীভাবে রাজনীতি করে তা আমার বোধগম্য নয়। অচিরেই এদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা প্রয়োজন বলে আমি মনে করি।’ জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আপনাদের প্রতি আহ্বান—আজ শপথ নিন আর নৈরাজ্য সৃষ্টি করবেন না। শান্তি-শৃঙ্খলার জন্য কাজ করবেন।’
ঠিকানা বাংলাদেশের উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাসদের নেতা মীর হোসেন আখতার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের সভাপতি রেজাউল করিম, হুমায়ুন কবির মিজি প্রমুখ।

No comments:
Post a Comment