সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র
| আপডেট: ১৭:৩৯, জানুয়ারি ১৮, ২০১৪
বাংলাদেশে
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতাসহ সব ধরনের সহিংসতার নিন্দা জানায়
যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জেন সাকি এক ব্রিফিংয়ে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এক সাংবাদিক জেন সাকির উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ প্রসঙ্গে আমার ছোট্ট একটি প্রশ্ন আছে।’ উত্তরে তিনি বলেন, ‘নিশ্চয়ই।’ ওই সাংবাদিক তখন জানতে চান, ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগের ব্যাপারে আপনাদের কি কোনো অবস্থান আছে?’ এর উত্তরে তিনি বলেন, ‘কিছু আছে কি না, তা দেখে নিই। যদি না থাকে, আমাদের দল (টিম) বিষয়টি পরবর্তীকালে দেখবে। আমাকে যেতে হবে, তাই আমি আর মাত্র একটি প্রশ্ন। কাজেই প্রশ্নটা আবার করবেন কি?’
ওই সাংবাদিক তাঁর প্রশ্নটি আবারও করেন। জবাবে জেন সাকি বলেন, ‘নিশ্চয়ই। মানে, আমরা সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোতে অবশ্যই হতাশ। বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা জিইয়ে রাখা সব ধরনের সহিংসতার আমরা তীব্র নিন্দা জানাই। সহিংসতা রাজনৈতিক প্রক্রিয়ায় গ্রহণযোগ্য উপাদান নয়। আরও সহিংসতা বন্ধে সবার প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃত্ব দিতে প্রত্যাশী সবার প্রতি আহ্বান, আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং সহিংসতাকে সমর্থন থেকে বিরত থাকতে যা যা করা দরকার, অবশ্যই তা করতে হবে—বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ক্ষেত্রে—উসকানিমূলক বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনে। এটাই আমাদের অবস্থান।’

No comments:
Post a Comment