জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

ট্রাফিক ভবনের ছাদে মস্তকহীন লাশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৫:০৭, জানুয়ারি ২১, ২০১৪
রাজধানীর পল্টন এলাকায় অবস্থিত ট্রাফিক ভবনের ছাদে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক যুবকের মস্তকবিহীন লাশ দেখা গেছে। লাশটি উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ট্রাউজার ও কালো রঙের গেঞ্জি। তিনি পুলিশের সদস্য কি না, তা স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ।
পল্টন থানার পেছনে অবস্থিত পাঁচতলা ওই ভবনের প্রতি তলায় ট্রাফিক পুলিশের শতাধিক সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। ছাদে ওঠার জন্য একটি লোহার সিঁড়ি রয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামান ‘প্রথম আলো’কে জানান, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ওই যুবক পুলিশের সদস্য কি না, সেটি পরিষ্কার নয়।’
ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, হয়তো গত রাতে ভবনের ছাদে যুবককে হত্যা করা হয়েছে। যুবকের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বয়স ৩৫ বছর বা এর বেশি হতে পারে। কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

No comments:

Post a Comment