বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ১৮ জন সেনাসদস্য আহত
| আপডেট: ০২:১৩, জানুয়ারি ১৪, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
বান্দরবানে
চকরিয়া-লামা-আলীকদম সড়কের ইয়াংসা বাজার এলাকায় গতকাল সোমবার সেনাবাহিনীর
একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ১৮ জন সেনাসদস্য আহত হয়েছেন। তাঁরা লোহাগাড়া ও
সাতকানিয়া উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরছিলেন বলে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সমিঞ্চলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।
সেনাবাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সেনাবাহিনীর চকরিয়া ফাঁসিয়াখালীতে অবস্থিত ৬৫ ব্রিগেডের আলীকদম ইউনিটের সেনাসদস্যরা নিজেদের ইউনিটে ফিরছিলেন। লামা ইয়াংসা বাজার এলাকার প্রত্যক্ষদর্শী জাহানারা আরজু জানিয়েছেন, সেনাবাহিনীর ১৫-১৬টি পিকআপ আলীকদমের দিকে যাচ্ছিল। সবশেষ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর আহত সেনাসদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আলীকদম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১০ জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সমিঞ্চলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
আলীকদম সেনানিবাসের কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনীর এ ইউনিটের সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরছিলেন। তাঁদের একটি পিকআপ দুর্ঘটনায় পড়লে চালকসহ সবাই কমবেশি আহত হলেও কেউ সংকটাপন্ন অবস্থায় পড়েননি।

No comments:
Post a Comment