জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

শিবগঞ্জে বাসের চাপায় নিহত 
 
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি | আপডেট: ০২:২৩, জানুয়ারি ১৮, ২০১৪ | প্রিন্ট সংস্করণ  
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাসের চাপায় তিন নারী নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া-রংপুর মহাসড়কের পাকুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মেঘাখর্দ গ্রামে একটি আকিকা অনুষ্ঠানে যোগ দিয়ে ১০ জন ভটভটিতে চড়ে পাশের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামে ফিরছিলেন। গ্রামীণ রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় রংপুরগামী একটি বাস ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত ও সাতজন আহত হন। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment