জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

পেলে সব সময়ই দ্বিতীয় স্থানে: ম্যারাডোনা

অনলাইন ডেস্ক | আপডেট: ১৬:২৭, জানুয়ারি ২৪, ২০১৪
ডিয়েগো ম্যারাডোনাঅনেক দিন চুপচাপই ছিলেন। পেলেকে উদ্দেশ করে খোঁচা মারা কথা অনেক দিনই শোনা যায়নি ডিয়েগো ম্যারাডোনার মুখ থেকে। কিন্তু এবার নীরবতা ভেঙে স্বমূর্তিতে আবির্ভূত হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বলেছেন, পেলে সব সময় তাঁর পেছনেই থাকবেন, দুই নম্বর হয়ে।
পেলে-ম্যারাডোনারা যে সময় ফুটবল বিশ্ব মাতিয়ে রেখেছিলেন, তখন ব্যালন ডি’অরটা দেওয়া হতো শুধুই ইউরোপিয়ান ফুটবলারদের। যে কারণে সর্বকালের সেরার স্বীকৃতি পেলেও এই কিংবদন্তিদের হাতে কখনোই ওঠেনি বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা। ছিল না ফিফা বর্ষসেরা পুরস্কারের চলও। বিষয়টা নিয়ে হয়তো অস্বস্তি ছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফারও। এ কারণে এ বছর পেলেকে দেওয়া হয়েছে বিশেষ সম্মানসূচক ব্যালন ডি’অর।
আর এই খবরেই আবার নতুন করে ফুঁসে উঠেছেন ম্যারাডোনা। শুধু ফুটবলেই নয়, নিজ দেশ ব্রাজিলেও পেলে কখনো এক নম্বর ক্রীড়াবিদের স্থানটা দখল করতে পারেননি বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক, ‘আমার মতে, ম্যারাডোনার সঙ্গে তুলনা করলে ফুটবল অঙ্গনে পেলে সব সময়ই থাকবেন দ্বিতীয় অবস্থানে। তাঁর নিজের দেশ ব্রাজিলেও পেলে আছেন দুই নম্বরে। (তিনবারের ফর্মুলা ওয়ান শিরোপাজয়ী) অ্যারটন সেনাই আছেন শীর্ষে।’ পেলেকে এই পুরস্কার দিয়ে ফিফা ‘মস্ত বড় ভুল’ করেছে বলেই মনে করছেন ম্যারাডোনা।

No comments:

Post a Comment