জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল সংগীতে লোপেজ

অনলাইন ডেস্ক | আপডেট: ১৯:২৫, জানুয়ারি ২৪, ২০১৪
লোপেজ, ক্লদিয়া ও  পিটবুল
ফুটবল বিশ্বকাপ যেন এক বৈশ্বিক আনন্দ। আনন্দের ষোলোকলা পূর্ণ করতে প্রতিবারই বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফিফা তৈরি করে অফিসিয়াল সংগীত। গতবার তো শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র আবেদন এতটাই গভীর হলো যে বিশ্বকাপ শেষেও তার রেশ রয়ে গেল। তো এবারের খবর কী? ফুটবলপ্রেমীদের সুখবর, ব্রাজিল বিশ্বকাপে আনন্দের ঢেউ তুলতে এবারও থাকছে ২০১৪ বিশ্বকাপের থিম সং।
‘ওলে ওলা (আমরা সবাই এক)’ শিরোনামের বিশ্বকাপ-সংগীতে কণ্ঠ দিয়েছেন পপতারকা জেনিফার লোপেজ ও ক্লদিয়া লেইতে। জনপ্রিয় মার্কিন র্যাপার পিটবুলের ফিচার করা গানটি রেকর্ড করেছে সনি মিউজিক এন্টারটেইনমেন্ট। অ্যারেনা ডি সাও পাওলোতে বিশ্বকাপের পর্দা উন্মোচনের দিন গানের তালে পারফর্ম করবেন তিন তারকাই।
এ প্রসঙ্গে লোপেজ বলেছেন, ‘বেড়ে উঠেছি ফুটবলপাগল বাড়িতে। পিটবুল ও ক্লদিয়া লেইতের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করব ভেবে ভীষণ রোমাঞ্চিত। বৈশ্বিক ঐক্য, প্রতিযোগিতা ও খেলার জন্য এটি এক দারুণ উদযাপন।’ বিশ্বকাপ উপলক্ষে সংগীত তৈরির রীতি প্রথম চালু হয় ১৯৬২ সালে, চিলি বিশ্বকাপ থেকে।

No comments:

Post a Comment