রানা প্লাজার পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
|
আপডেট: ১৭:৩৩, জানুয়ারি ২৪, ২০১৪
রাজধানীর তুরাগ থানার বামলারটেক এলাকার একটি বাসা থেকে সালমা
নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর
লাশ উদ্ধার করা হয়।
সালমার পরিবার জানায়, সালমা রানা প্লাজার একজন পোশাকশ্রমিক ছিলেন। রানা
প্লাজা ধসের ঘটনায় তিনি আহত হন। দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন
তিনি। শেষ পর্যন্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে সালমা আত্মহত্যা করেছেন।
তাঁর সালমার স্বামীর নাম বাবু, বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে
পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment