নোয়াখালী ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
|
আপডেট:
নোয়াখালী ও নাটোরে গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত
৩২ জন।
নোয়াখালী: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার সোনাপুর-চরজব্বার সড়কের মন্নাননগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে নূর নবী (৫০) ও মো. আজাদ (২৭) নিহত হন। এ ঘটনায় আহত হন চারজন। আহত ব্যক্তিদের মধ্যে আবুল হাসেম (৩৫) নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ১০টার দিকে ঢালাই শ্রমিকদের বহনকারী পিকআপভ্যান চরজব্বার থেকে যাওয়ার পথে উত্তর ওয়াপদা এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে পাশের খালে পড়ে যায়। এতে বেলাল ও জাহিদ নামের দুজন শ্রমিক আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ সময় অন্তত ২৫-২৬ জন শ্রমিক আহত হন।
দুটি দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার। আজ সকালে প্রথম আলোকে তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। দুই ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।
নাটোর: জেলার বনপাড়া মহাসড়ক পুলিশ কেন্দ্র সূত্রে জানা যায়, আজ ভোররাত তিনটার দিকে কয়েন বাজার এলাকায় বেনাপোলগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর ট্রাকের সংঘর্ষ হয়। এতে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চালক সারোয়ার হোসেন (৫০) ঘটনাস্থলে মারা যান। অপর ট্রাকে চালকের আসনে থাকা সহকারী চালক আলাউদ্দিন হোসেন ও যাত্রী মিতা খাতুন আহত হন। তাঁদের বনপাড়া পাটোয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের বাড়ি ঝিনাইদহ জেলার হরিপুরে।
আহত মিতা খাতুন বলেন, ‘আমরা দুই বোন আমাদের মা বকুল বেগমের সঙ্গে ঢাকা থেকে ওই ট্রাকে উঠেছিলাম। আমরা যশোরে যাচ্ছিলাম। ট্রাকের আসল ড্রাইভার ঘুমায়ে ছিল। হেলপার আলাউদ্দিন ট্রাক চালাচ্ছিল। সে মাঝেমধ্যে ঘুমায়ে পড়ছিল। ট্রাক নিয়ন্ত্রণ হারায়ে আরেক ট্রাকে ধাক্কা লাগায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া মহাসড়ক পুলিশ কেন্দ্রের উপপরিদর্শক আবদুস সামাদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক দুটিকে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

No comments:
Post a Comment