জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

যশোরে সেই বাসের চালক-সহকারীর আত্মসমর্পণ

আপডেট:
যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের উল্টে যাওয়া
বাসের চালক ইসরাফিল মোড়ল (২৫) ও সহকারী মহরম আলী (২০) আত্মসমর্পণ করেছেন।
আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাঁরা আত্মসমর্পণ করেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের খোঁজখবর নিতে এখন বেনাপোলে অবস্থান করছেন। যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন আহত শিশু শিক্ষার্থী ও শিক্ষকের খোঁজখবর নিতে সকালে মন্ত্রী হাসপাতালে যান। পরে তিনি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে যোগ দেন। তিনি নিহত শিশুদের পরিবারের স্বজনদের সান্ত্বনা দিতে বাড়ি বাড়ি যাবেন বলে জানা গেছে।
গত শনিবার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের একটি বাস চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে সাত শিক্ষার্থী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১১ জনকে নিবিড় চিকিত্সার জন্য যশোর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চৌগাছা থানায় চারজনকে আসামি করে মামলা করে। ওই মামলার দুই আসামি চালক ইসরাফিল ও সহকারী মহরম আলী আত্মসমর্পণ করেন। ইসরাফিলের বাড়ি ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে। আর মহরমের বাড়ি যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামে। মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন।
এ ব্যাপারে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মুন্সী আবু কুদ্দুস প্রথম আলোকে বলেন, আত্মসমর্পণ করার জন্য আসামিদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ চলছে। এর মধ্যে দুজন আত্মসমর্পণ করেছেন, অপর দুজন এখনো পলাতক।

No comments:

Post a Comment