জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

সরকারের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ মানুষ অতিষ্ঠ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৯:৫৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘অবৈধ’ আওয়ামী সরকারের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ দেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার এখন রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের এবং গ্রেপ্তার করছে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের প্রতি যত্নবান হউন, বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের অশুভ চক্রান্ত থেকে বিরত থাকুন, নইলে জনরোষ থেকে রেহাই পাবেন না।’
চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী এবং চারঘাট উপজেলা জাসাসের সভাপতি মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের নিন্দা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব।

No comments:

Post a Comment