প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির উদ্দেশে বলেছেন, তাদের আন্দোলন ঠেকাতে একা ছাত্রলীগই যথেষ্ট।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রলীগের এক কর্মী-সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। শহরের অম্বিকা ময়দানে ওই সমাবেশের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। তার মানে তারা এই সরকারকে বৈধতা দিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, তা হলে আবার আন্দোলনের হুমকি কেন?’
খন্দকার মোশাররফ বিএনপির প্রতি আন্দোলনের মনোভাব ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের জন্ম আন্দোলনের মধ্যে দিয়ে আর বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখানোর অর্থ সূর্যকে কুপি দেখানো।’
মন্ত্রী বলেন, নির্বাচন না থাকলে রাজনীতির খেলা জমে না। গত সংসদ নির্বাচনে এই সুযোগ পাওয়া যায়নি। উপজেলা নির্বাচনে সে সুযোগ এসেছে। তাই উপজেলা নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি আন্দোলন। তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে ছাত্রলীগ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদর উপজেলার জন্য মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল আলম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদা ইয়াসমিন। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন এস এম নুরন্নবী, মোকাররম মিয়া, সত্যজিত্ মুখার্জি, তাওফিক হোসেন ও ফাহাদ বিন ওয়াজেদ।

No comments:
Post a Comment