জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশের লক্ষ্য ২৪৫

আপডেট: 
প্রাথমিক বিপর্যয়ের পর জ্যাক ডোরেনের অপরাজিত ৯৯ রানের ওপর ভর করে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আবুধাবিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৫ রান।

ডোরেনের ৯৯ রানের পাশাপাশি অ্যালেক্স গ্রেগরির ৪৮ আর শেষ দিকে জেমস বেজলি ও টমাস অ্যান্ড্রুর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ২৪৪ রান তুলেছে ৬ উইকেটে। বেজলি ২৪ রান করেন ১২ বলে, অ্যান্ড্রুর ১৮ রান আসে মাত্র ছয় বলে।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধুঁকছিল অস্ট্রেলিয়া। দলীয় ৯ রানে তারা হারায় প্রথম উইকেট। একপর্যায়ে অস্ট্রেলিয়া পরিণত হয় ৬৬/৪। বাংলাদেশ যুবদলের নিহাদউজ্জামান নিয়েছেন ২ উইকেট। মুস্তাফিজুর রহমান, আবু হায়দারের ঝুলিতে গেছে একটি করে উইকেট। অস্ট্রেলিয়ার দুজন ব্যাটসম্যান পড়েছেন রানআউটের ফাঁদে।

‘বি’ গ্রুপে প্রথম দুটি ম্যাচ জিতে বাংলাদেশ রয়েছে শীর্ষ অবস্থানে। অস্ট্রেলিয়া নামিবিয়াকে হারালেও আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় আজকের ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। বাংলাদেশ আজ জিতলে পরের রাউন্ডে চলে যাবে কোনো হিসাব-নিকাশের ঝামেলা ছাড়াই। হেরে গেলে রানরেট একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে। রানরেটেও মোটামুটি সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ।

No comments:

Post a Comment