জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

Samsung will create chips!

ভারতে চিপ তৈরি করবে স্যামসাং!

আপডেট:
স্যামসাংয়ের তৈরি চিপদক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও এলজি একত্রে ভারতে একটি ইলেকট্রনিক চিপ তৈরির ইউনিট গড়ে তোলার পরিকল্পনা করছে আর এ প্রতিষ্ঠান গড়ে তুলতে স্যামসাং ও এলজিকে বিভিন্ন সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। এক খবরে এ তথ্য জানিয়েছে
পিটিআই।

সম্প্রতি ভারতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জুন-গু লি জানিয়েছেন, ভারত সরকার স্যামসাং ও এলজির মতো সেমিকন্ডাক্টার নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে ভারতে প্রতিষ্ঠান গড়ে তোলার অনুরোধ করছে।
লি জানিয়েছেন, ভারত সরকারের এই অনুরোধের বিষয়টি এখন ভেবে দেখছে স্যামসাং ও এলজি। তবে এক্ষেত্রে ভারত সরকারের ধীর নীতি সবচেয়ে বড় বাধা বলে মনে করছেন লি।অবশ্য, ভারতে সেমিকন্ডাক্টার ইউনিট প্রতিষ্ঠার ব্যাপারে স্যামসাং ও এলজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে একটি মোবাইল ফোন অ্যাসেম্বলি ইউনিট স্যামসাং তৈরি করবে বলে গুঞ্জন উঠলেও স্যামসাং বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে ভারত সরকার সম্প্রতি দেশটিতে একাধিক সেমিকন্ডাক্টার প্রতিষ্ঠান তৈরির অনুমোদন দিয়েছে। এখন পর্যন্ত অবশ্য ভারতে কোনো সেমিকন্ডাক্টার নির্মাতা প্রতিষ্ঠান নেই। মোবাইল ফোন, পিসি থেকে শুরু করে উন্নত প্রযুক্তির নিরাপত্তা ও প্রতিরক্ষায় ব্যবহূত পণ্য তৈরিতে সেমিকন্ডাক্টার জরুরি বলে মনে করেন গবেষকেরা।


ভারত কেন সেমিকন্ডাক্টারে ঝুঁকছে? গবেষকেরা বলছেন, এশিয়ার মধ্যে সুপার পাওয়ার হিসেবে ভারতের প্রতিদ্বন্দ্বী চীন অনেক এগিয়ে রয়েছে। চীনে প্রায় ১০০টি সেমিকন্ডাক্টার নির্মাতা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ ছাড়াও আগামী পাঁচ বছরে ভারতে প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়বে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষকেরা বলছেন, সেমিকন্ডাক্টার নির্মাতা হিসেবে সেরা পাঁচের মধ্যে রয়েছে স্যামসাং। তাই স্যামসাংকে ভারতে বিনিয়োগ করাতে চেষ্টা করছে ভারত।