|
আপডেট:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি
উড়োজাহাজ থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের ৯০টি সোনার বার উদ্ধার করেছে
বিমানবন্দর শুল্ক বিভাগ।
আজ শুক্রবার সকাল নয়টা ৪০ মিনিটে এসব সোনার বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন প্রায় সাড়ে ১০ কেজি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান প্রথম আলোকে জানান, সকাল নয়টার দিকে ওমানের রাজধানী মাসকট থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়। নয়টা ৪০ মিনিটে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে এসব সোনার বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উড়োজাহাজের পণ্য রাখার জায়গায় (কার্গো) একটি পলিথিনের ব্যাগের ভেতর কালো ও খয়েরি রঙের টেপ দিয়ে সোনার বারগুলো মোড়ানো অবস্থায় রাখা ছিল।
বিমানবন্দর সূত্র জানায়, পরিচ্ছন্নকর্মীদের মাধ্যমে এসব সোনা পাচার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

No comments:
Post a Comment