৩৯৯৯ রুপিতে আসছে আকাশ-৪
আপডেট:
দেশটির টেলিযোগাযোগমন্ত্রী কপিল সিবাল গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।
আকাশ ৪-এ রয়েছে আঁচড় বা আঘাত প্রতিরোধী টাচস্ক্রিন, ওয়াই-ফাই, টুজি, থ্রিজি ও ফোরজি সংযোগ, ৪ গিগাবাইট মেমোরি, ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্জ ব্যবহারের সুবিধা, ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি। এই আকাশ পিসির মূল পরিকল্পনাকারী হচ্ছেন কপিল সিবাল। যখন তিনি ভারতের মানবসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন আকাশ প্রকল্প চালু করেন। শিক্ষার্থীরা যাতে শিক্ষার উদ্দেশ্যে ইন্টারনেটে যেতে পারে, সে জন্য কম মূল্যে কম্পিউটার সরবরাহ করার কথা চিন্তা করেন তিনি। সেই চিন্তা থেকেই আকাশ প্রকল্প চালু করেন তিনি।
এখন আকাশ-৪ সবচেয়ে কম মূল্যের এবং ভারতের একমাত্র ফোরজি ট্যাবলেট। কপিল সিবাল আকাশ-৪-এর সাফল্যের ব্যাপারে আশাবাদী। তিনি আরও জানান, সরকার দুটি রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিযোগাযোগ সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড ও মহানগর টেলিফোন নিগম লিমিটেডকে একত্র করে একটি একক সংস্থায় পরিণত করার প্রস্তাবের ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেবে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান