|
আপডেট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ মনে করেন, তাঁর দল
থেকে সরকারের মন্ত্রিত্ব না নিলে ভালো হতো। এখন সরকারে থেকে জাপা শক্তিশালী
বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে কি না, তা নিয়েও তাঁর মনে সংশয় আছে।
আজ শনিবার সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এ অভিমত ও সংশয় প্রকাশ করেন।
সাংবাদিকেরা প্রশ্ন করেন, সরকারের মন্ত্রিসভায় থেকে জাপা সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে কি না? এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সবার মনে প্রশ্ন আছে, আমার মনেও আছে। তবে প্রধানমন্ত্রী মনে করেন, ঐকমত্যের সরকার হওয়া সত্ত্বেও আমরা সরকারের বিরোধিতা করতে পারব।’
এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনি কী মনে করেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, কঠিন প্রশ্ন আমার কাছে। সরকারের মন্ত্রী না নিলে ভালো হতো। যেহেতু মন্ত্রিত্ব নেওয়া হয়ে গেছে, এখন সরকারের সমালোচনা করা কর্তব্য হয়ে গেছে।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এরশাদ। এ সময় কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল বশিরুদ্দীনসহ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment