খালেদাকে তওবা পড়তে বললেন ডেপুটি স্পিকার
|
আপডেট
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তওবা পড়তে বলেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় ডেপুটি স্পিকার এ পরামর্শ দেন। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনাসভার আয়োজন করে।
ফজলে রাব্বি মিয়া বলেন, ‘আপনি দেশের সাড়ে ১২টা বাজিয়ে দিয়েছেন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন এবং এখন তার মাশুল দিচ্ছেন। এখন তওবা পড়েন। গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিকল্প নেই। এটা বুঝতে পেরেই বিএনপি এখন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে।’
ফজলে রাব্বি বলেন, ‘আমার কাছে সবচেয়ে প্রিয় আমার মা-স্ত্রী, ছেলে-মেয়ে, দলীয় নেতা-কর্মী ও আত্মীয়স্বজন। মানুষ চাইলে এদেরও ফাঁকি দিতে পারি। কিন্তু নিজের বিবেককে কেউ ফাঁকি দিতে পারে না। আমি খালেদা জিয়াকে বলব, আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন—গত কয়েক মাসে আপনি দেশে যে নৈরাজ্য চালিয়েছেন, তা দেশের কোন মঙ্গলের জন্য করেছেন।’
ডেপুটি স্পিকার বলেন, ‘যারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে, আন্দোলনের নামে নৈরাজ্য করে, দেশের জনগণ কোনো দিন তাদের ভোট দেবে না। সেটা জাতীয় নির্বাচন হোক, আর উপজেলা নির্বাচন হোক।’
স্বতন্ত্র সাংসদ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মীর হোসেন আখতার, হুমায়ুন কবির প্রমুখ।

No comments:
Post a Comment