যুক্তরাষ্ট্রে তুষারপাতে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত শতাধিক যান
|
আপডেট
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অবিরাম তুষারপাতের কারণে
শতাধিক যান দুর্ঘটনায় পড়েছে। গতকাল শুক্রবার সকালে পেনসিলভানিয়া টার্নপাইকে
এ দুর্ঘটনা
ঘটে।
মহাসড়কে জমে থাকা পিচ্ছিল বরফে প্রথমে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। পেছনের চলন্ত গাড়িগুলো এ সময় গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। প্রায় একই সময় মহাসড়কের আট মাইল দূরে আরেকটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে সামনে রেখে পেছন থেকে একের পর এক গাড়ি সামনের গাড়িতে ধাক্কা দিতে থাকে। ধারাবাহিক এ দুর্ঘটনায় শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ২৫টি গাড়ি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। আই-২৭৬ মহাসড়কটি দুর্ঘটনার কারণে ব্যস্ত কর্মদিবসে সাত ঘণ্টার মতো অচল থাকে। এ ঘটনায় অন্তত ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পেনসিলভানিয়া স্টেট পুলিশ অ্যাডম রিড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এত ব্যাপক আকারের দুর্ঘটনা এ অঞ্চলে আর কখনো ঘটেনি।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে গত কয়েক সপ্তাহ থেকে থেমে থেমে তুষারপাত হচ্ছে। বিপর্যস্ত রাজ্যগুলোর সর্বত্র বরফের পাহাড় জমে আছে। সড়ক-মহাসড়ক পরিষ্কার করা হলেও অবিরাম তুষারপাতে জনজীবন নতুন করে বিপর্যস্ত।
জমে থাকা বরফের কারণে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েক সপ্তাহ থেকে সড়ক দুর্ঘটনার হার বেড়ে গেছে রাজ্যগুলোতে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহ শীতের তীব্রতা থাকবে এবং থেমে থেমে তুষারপাত চলবে।

No comments:
Post a Comment