জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

প্রেমিক বটে! প্রেমিকা ম্যানহোলে কাটিয়েছেন প্রায় ৬০ ঘণ্টা।

অনলাইন ডেস্ক | আপডেট
 
সড়কের একটি ম্যানহোলে প্রেমিকাকে বল প্রয়োগ করে ঢুকিয়ে আটকে রেখে হত্যাচেষ্টার অভিযোগে চীনের এক প্রেমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রেমিকা ম্যানহোলে কাটিয়েছেন প্রায় ৬০ ঘণ্টা।
ইনডিপেনডেন্ট পত্রিকার বরাত দিয়ে আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, চীনের হাইকু সিটিতে গত বছরের ডিসেম্বরে এ ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের সড়কের ওপর থাকা একটি ম্যানহোলের পাশে এক নারী ও পুরুষ অবস্থান করছেন। এরপর ওই পুরুষ তাঁর পাশে থাকা নারীকে ম্যানহোলের মধ্যে ঠেলে ঢুকিয়ে ঢাকনা আটকে ঘটনাস্থলে থেকে পালিয়ে যান। 
গুও নামের ওই নারী প্রায় ৬০ ঘণ্টা ম্যানহোলের মধ্যে অবস্থান করে বাঁচার জন্য লড়াই চালান। সাহায্য পেতে তিনি চিত্কার দিয়ে কান্নাও করেন। তাঁর কান্নার শব্দ শুনে পথচারীরা ম্যানহোলের ঢাকনা খুলে তাঁকে উদ্ধার করেন। এ সময় তিনি ছিলেন বেশ দুর্বল।
ম্যানহোলে আটকে থাকার দুঃসহ অভিজ্ঞতা সম্পর্কে গুও বলেন, ‘আমি ঘুমোতে পারিনি। আমার চারদিকে ছিল কেবল অন্ধকার।’
ওই নারীর দাবি, তাঁর প্রেমিক জুয়া খেলায় আসক্ত বলে ধারণা করছেন তিনি। প্রেমিকার কাছ থেকে নেওয়া ঋণের অর্থ পরিশোধ না করার অপচেষ্টা থেকে তিনি এমন কাজ করতে পারেন।

No comments:

Post a Comment