জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক | আপডেট:
আগামী ২৪ মার্চ থেকে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার সরকারি কর্ম-কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন রাতে প্রথম আলোকে জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। তবে কোনদিনে কোন পরীক্ষা হবে সেটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এবং পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।
দুই হাজার ৫২টি পদে নিয়োগের জন্য গত বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন। ৮ জুলাই এর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। তবে সেবারই প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটা-পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন, অন্যদিকে অপেক্ষাকৃত কম নম্বর পেয়েও আদিবাসী ও মুক্তিযোদ্ধা কোটায় অনেকেই উত্তীর্ণ হন। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। এরপর ১৪ জুলাই আগের মতো প্রচলিত পদ্ধতিতে সংশোধিত ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়। মোট ৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী এতে উত্তীর্ণ হন। তবে সংশোধিত এই ফল প্রকাশের পর আদিবাসী ২৮০ জন অভিযোগ করেন, প্রথমবার তাঁরা উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে তাদের নাম নেই। এরপর তারা আদালতে গেলে গত ১১ ফেব্রুয়ারি ওই ২৮০ জনকে অন্তর্ভুক্ত করে আবার ফল প্রকাশের রায় দেন আদালত।
পিএসসি সূত্রে জানা গেছে, আদালতের এই রায়ের বিষয়ে রোববার কমিশন বৈঠক করে আগের ৪৬ হাজার ২৫০ জনের সঙ্গে এই ২৮০ জনের লিখিত পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

No comments:

Post a Comment