খেলার খবর :
জনপ্রিয়তায় ই-সিগারেট, আসছে নিষেধাজ্ঞ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে ই-সিগারেটের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শহরটির সিটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শহরের কোনো রেস্টুরেন্ট, বার, নাইটক্লাব বা পাবলিক প্লেসে ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধ করা হয়েছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কাউন্সিলের সবার সম্মতিতে
তরল নিকোটিন জাতীয় ব্যাটারি চালিত যন্ত্রের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ই-সিগারেটে বিষাক্ত তামাক সেবনের বদলে আসক্তরা বাষ্পে পরিণত হওয়া তরল নিকোটিন গ্রহণ করে। এ কারণে এটি ‘ভ্যাপিং’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের নিউ-ইয়র্কে ২০১৩ সালের শেষ দিকে পাবলিক প্লেসে ভ্যাপিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া শিকাগোতে যেখানে ধূমপান করা নিষিদ্ধ সেখানে ভ্যাপিংও নিষিদ্ধ। লস এঞ্জেলসের বিলটি আইনি প্রক্রিয়ায় পাশ হলে তারাও নিউ ইয়র্ক ও শিকাগোর নিয়ম অনুসরণ করবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে যুক্তরাজ্যে ই-সিগারেটের চাহিদা দ্রুত বাড়ছে। ডেটা গবেষণা সংস্থা মিনটেলের তথ্য মোতাবেক ই-সিগারেট যুক্তরাজ্যে ১৯ কোটি ৩০ লাখ পাউন্ডের বাজার ধরে রেখেছে। সেখানে টিভিতে বিভিন্ন ই-সিগারেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও প্রচারিত হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে কমিটি অফ অ্যাডভার্টাইসিং প্র্যাকটিস (সিএপি)-এর এক আলোচনায় সিএপি সেক্রেটারি শাহরিয়ার কোপাল জানিয়েছেন, অনেক ই-সিগারেটেই নিকোটিন থাকে এবং তাদের দায়িত্ব কঠোর নিয়মের মাধ্যমে শিশু ও জনসাধারণকে রক্ষার বিষয়টি নিশ্চিত করা। ইউরোপিয়ান ইউনিয়নও ই-সিগারেটের ব্যবহার, এ সম্পর্কিত আলোচনার প্রতি লক্ষ্য রাখছে। এসবের উপর নির্ভর করবে ভবিষ্যতে পণ্যটির নিয়ন্ত্রণ ও বিজ্ঞাপনের বিষয়টি।