শক্তি প্রয়োগ না করলে শান্তি প্রতিষ্ঠা হয় না: লতিফ সিদ্দিকী
|
আপডেট: ২১:২১, জানুয়ারি ২৯, ২০১৪
আজ দশম সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এ সব কথা বলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের ‘তত্পরতা’ প্রসঙ্গে বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের পর দেখা গেল, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু আছে ওদেরই (বিএনপি)। প্রভুদের পরামর্শেই তাঁরা নির্বাচনে আসেননি।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় বেসামরিক প্রশাসন এবং বারবার উসকানি সত্ত্বেও পুলিশ যে ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে, এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘তারা (বিএনপি) গণতন্ত্র থাকতে দেয়নি। নির্বাচনে বাধা দিয়েছিল। তারা রাক্ষুসি, গণতন্ত্রবিরোধী। রবীন্দ্রনাথের গানে বলতে চাই— দূর হোক সকল গ্লানি। আপনার (প্রধানমন্ত্রী) অভিজ্ঞতা, পরিশীলতা, সহমর্মিতা নিয়ে দেশ এগিয়ে যাবে।’
সংসদ নেতা, বিরোধী দলীয় নেত্রী ও স্পিকার নারী হওয়া প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী বলেন, এ সংসদে সংসদ নেত্রী, বিরোধী দলীয় নেত্রী তিনজনই নারী। মাতৃরূপী নেতৃত্বে দেশ মুক্তিপানে এগিয়ে যাবে।
No comments:
Post a Comment