জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

সংসদে ব্যতিক্রমী প্রচেষ্টা থাকবে: রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৯:৫৭, জানুয়ারি ২৯, ২০১৪
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘আমরা সরকারের খারাপ কাজের সমালোচনা এবং ভালো কাজের প্রশংসা করব। এটা হবে আমাদের ব্যতিক্রম প্রচেষ্টা। জাতীয় পার্টি যেন ইতিবাচক রাজনীতি উপহার দিতে পারে, আমি সেই দোয়া কামনা করব। এজন্য জন্য দেশের মানুষকে বলব, আপনারা দেখবেন বিরোধী দলে থেকেও জাতীয় পার্টি তার দায়িত্ব ভালোভাবে পালন করছে।’
আজ বুধবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এসব কথা বলেন রুহুল আমিন হাওলাদার।
জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় শত প্রতিকূল অবস্থা ছিন্ন করে জাতির কাছে এই সংসদ উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রুহুল আমিন হাওলাদার।
নতুন স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানান তিনি।

No comments:

Post a Comment